নাসির উদ্দিন(সোনারগাঁ): নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৩০ বছর পূর্বে টাটকী খালে নির্মিত সেতুটি সংস্কার হয়নি অবস্থা ঝুঁকিপূর্ণ। সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের পাকুন্ডা গাবতলী এলাকার ব্রহ্মপুত্র নদের মোহনায় টাটকী খালের ওপর এ সেতুটটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়েছিল। সোনারগাঁ,আড়াইহাজার ও রূপগঞ্জ তিনিই ‘টি উপজেলার সংযোগস্থল সেতুটি। এই সেতুর এক প্রান্ত সোনারগাঁ উপজেলার পাকুন্ডা ও অপর প্রান্ত রূপগঞ্জ উপজেলার গাবতলীতে সংযুক্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধ মো.নুর-এ আলম শাহিন জানান, এটি দুই উপজেলার সংযোগ সেতু হলেও সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার তিন উপজেলার জনসাধারণের যাতায়াতের একমাত্র অবলম্বন এ সেতু। প্রতিনিয়ত রূপগঞ্জ উপজেলার গাবতলী,দড়িকান্দী,হোড়গাঁও, ডহরগাঁও ও আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া,ভাটি বালিয়াপাড়া,উৎরাপুর,মনোরদী এবং সোনারগাঁ উপজেলার পাকুন্ডা,সিংলাবো,আমবাগ,ভরৎ,কাহেনা, ওটমা,কোবাগা,পেচাইন,রাউৎগাঁও,নোয়াদ্দা,মুন্দিরপুর, মাঝেরচর এলাকার শত শত মানুষের প্রতিনিয়ত যাতায়াতের একমাত্র ভরসা এ ব্রীজ। তাছাড়াও ব্রীজ সংলগ্ন অত্র এলাকার সনাতনধর্মালম্বীদের শ্মশান ও মন্দির রয়েছে। এ শ্মশান ও মন্দির সহ স্থানীয় স্কুল- কলেজের শিক্ষার্থীদের প্রতিনিয়ত চলাচলের ব্রীজ এটি। এ ব্রীজের ওপর দিয়ে রিক্সা,অটোরিক্সা,প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতো। সংস্কারের অভাবে ব্রীজের দু’পার্শ্ব ভেঙে পড়ায় ওসব যানবাহন এখন আর চলতে পারছেনা। তাছাড়া মানুষ যাতায়াতেরই অযোগ্য হয়ে গেছে সেতুটি। ফলে অত্র এলাকার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট এ ঝুঁকিপূর্ণ সেতুটি বরাদ্দের মাধ্যমে নতুন ভাবে নির্মাণ করতে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।


