আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
ব্রহ্মরাজপুরে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫
সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
এতে ০৮ নং ওয়ার্ড থেকে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নবী সানার মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমীর মোঃ জাকির হোসাইন। এ সময় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে বিএনপি ত্যাগ করা যুবদলের ছয় নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বক্তারা তাদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর ওয়ারেশ, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, সদর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা সভাপতি ও হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জামায়াতের নেতাকর্মীরা জানান, নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নে সংগঠনের কার্যক্রম নতুন গতি পেল।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.