আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় টিসিবি ও রেশন কার্ড দেওয়ার কথা বলে ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন করার অভিযোগ
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিএনপির এক গ্রুপ সাধারণ মানুষের ভোটার আইডি কার্ড ও ছবি সংগ্রহ করেছে। অভিযোগ অনুযায়ী, তারা টিসিবি ও রেশন কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে ফর্ম পূরণ ও ছবি সংগ্রহ করেছে, তবে প্রকৃত কোনো সুবিধা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সন্তোষ দাশ জানান, তিনি ভোটার আইডি কার্ড ও ছবি জমা দিয়েছিলেন, কিন্তু এখনও কোনো টিসিবি বা রেশন কার্ড পাননি। তিনি অভিযোগ করেছেন, জনসমর্থন বাড়ানোর জন্য সাধারণ মানুষের তথ্য ব্যবহার করে বিএনপির একটি গ্রুপ জনবল তৈরি করছে।
স্থানীয় ব্যবসায়ী মোহন দাশ বলেন, “আমার ছবি ও ভোটার আইডি কার্ড জমা দিয়েছিলাম। আশ্বাস পাওয়া গেলেও কোনো সুবিধা দেওয়া হয়নি। আমাদের তথ্য অন্যদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা হচ্ছে।”
একই ওয়ার্ডের সুতীশ দাশ জানান, “আমরা সাশ্রয়ী মূল্যে টিসিবি ও রেশন কার্ড পাওয়ার আশায় আইডি জমা দিয়েছিলাম। কিন্তু শুনছি আমাদের তথ্য ব্যবহার করে জনবল বাড়াতে তারা বিএনপিতে নাম লেখাচ্ছে।”
স্থানীয় মহিলা শিখা রানী অভিযোগ করেছেন, “আমার ভোটার আইডি কার্ড ও ছবি নেওয়া হয়েছে, কিন্তু কোনো সুবিধা দেওয়া হয়নি। এটি এক ধরনের প্রতারণা।”
এ বিষয়ে জেলা বিএনপির এক নেতা বলেন, “যদি প্রমাণিত হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.