সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো ১১ মামলার পলাতক আসামি সাইফুল গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫
সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুলের বাড়ি সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকায়।
সাতক্ষীরা র্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামি হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।
গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় জেল গেটের তালা ভেঙে কারাগার থেকে পালিয়ে যান সাইফুল। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। গ্রেফতারের পর তাকে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com