আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরার বল্লীতে জামায়াতের কর্মী সম্মেলন
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বল্লী ইউনিয়নের শাখা অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর হাজী মিজানুর রহমান পিকলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আজহারুজ্জামান মুকুল।
অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনের কাজে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.