আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৫
নাসির উদ্দিন(সোনারগাঁ); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ২০ আগষ্ট বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের লটারির ড্র অনুষ্ঠিত হয়। গত ১৪-১০-২৪ তারিখে জারিকৃত নীতিমালা ২০২৪ মোতাবেক গত ২৩.০৭.২৫ তারিখ উপজেলা খাদ্যবান্ধব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোনারগাঁ উপজেলার দশটি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সোনারগাঁও উপজেলা সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিক খাদ্যশস্য লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির নিকট হইতে দরখাস্ত জমা নেওয়া হয়েছে। অতি স্বচ্ছতার সহিত খাদ্যবান্ধব লটারি ড্র অনুষ্ঠিত হয়। আবেদনকারীদের মধ্যে প্রতিটি ইউনিয়নের প্রতিযোগীদের আলাদা আলাদা করে লটারির ড্র কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ লটারির ড্র কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী মো.আলমগীর হোসেন চৌধুরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইকবাল হোসেন,কৃষি কর্মকর্তা মো.আবু সাহিদ তারেক, উপজেলা খাদ্যবান্ধব কর্মকর্তা মো.আনোয়ার পারভেজ,সোনারগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আবু বক্কর ছিদ্দিক,সাংবাদিক নাসির উদ্দিন প্রমূখ। লটারি ড্র কার্যক্রমে উপজেলার বারদী ইউনিয়ন ও শম্ভূপুরা ইউনিয়নে একজন করে প্রতিযোগী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলার নিয়োগ পেয়ে যায়। বাকি ৮টি ইউনিয়নে লটারির ড্র এর মাধ্যমে ডিলার নিয়োগ প্রাপ্ত হন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.