আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুজাহিদ মল্লিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৫
নাসির উদ্দিন সোনারগাঁ; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর হোসেনপুর এলাকায় বাজারে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে এলাকার জনগণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আল মুজাহিদ মল্লিক। এসময় শম্ভপুরা ইউনিয়ন বিএনপির নেতা কর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক পদযাত্রায় বক্তব্যে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে সরাসরি ছিলাম। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়,তাহলে বিপুল ভোটে জয়ী হয়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনটি উপহার দিবো। তবে দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় দলের নির্দেশ মোতাবেক কাজ করবো। পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.