আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
বোট বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫
বোটের শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেছেন, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে গত ১৭ আগস্ট রোববার সকাল ১০টায় উক্ত বোটের একজন জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি অবগত করেন। তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযানে নামে এবং অল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয়া নম্বর-৫ সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং বোটটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌছে দেয়া হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.