আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক কায়েম, জিএস প্রার্থী ফরহাদ
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে ভিপি পদে লড়বেন সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ।
আজ সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম।
ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবিরের প্যানেল:
সহ-সভাপতি (ভিপি): সাদিক কায়েম (শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি)
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ (ঢাবি শিবির সভাপতি)
সহ-সাধারণ সম্পাদক: মহিউদ্দিন খান (ঢাবি শিবির সাধারণ সম্পাদক)
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ)
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া
ঘোষিত প্যানেলে ১৩টি সদস্য পদেও প্রার্থী দিয়েছে শিবির। তবে তাদের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.