
মতিউর রহমান,তালা সাতক্ষীরা,প্রতিনিধি।
“অভয়আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে ৷
সোমবার(১৮ আগস্ট) সকালে র্যালি উত্তোর উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী করা হয় ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার ৷ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, মৎস্য অফিসের মেরিন ফিসারিস অফিসার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুদ্দিন,জেলা জামায়তের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, এনজিও সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সহ সভাপতি ও যুবদলে যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ,উপজেলা বিএনপি নারী নেতৃ মিনিসহ সংশ্লিষ্ট মৎস্য জীবিকার সাথে জড়িত ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন ৷ মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে ৪ জনকে পুরস্কৃত করা হয় ৷

