সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ মাছের পোনা অবমুক্ত করনে———–(ইউএনও) ফারজানা রহমান
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্ত ও র্যালী বের করা হয়। সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আহমেদ তিথি, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা প্রকৌশলী মো: আলমগীর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্ততের অন্যান্য কর্মকর্তা ও মৎস উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার সফল মৎস উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়। পরে র্যালি বের করা হয় এবং উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। র্যালিটি উপজেলা চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com