সাতক্ষীরা সরকারি কলেজে স্মার্ট কার্ড চালুর দাবিতে স্মারকলিপি
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য আধুনিক স্মার্ট আইডি কার্ড চালুর দাবিতে সোমবার (১৮ আগস্ট) দুপুরে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেমের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের মোঃ রফিকুল ইসলাম, গণিত বিভাগের বখতিয়ার হোসেন, মোল্লা মোঃ সাজউদ্দীন, ফাহমিদ আলম
মোমিনুর রহমান, তৈয়্যেবা, মুন্নি আক্তার, মোস্তাফিজুর ,সাকিব খান ,আকবর হোসেন,লোহান, নাজমুস সাকিব ,শাহরিয়ার ,শহীদুজ্জামান, রেজওয়ান, বায়জিদ, ফারদিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা কাগজের তৈরি আইডি কার্ড ব্যবহার করে আসছেন, যা টেকসই নয় এবং নিরাপত্তার ঝুঁকি রয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে অধ্যক্ষ দ্রুত স্মার্ট কার্ড প্রবর্তনের আশ্বাস দেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com