
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বর্ণাঢ্য র্যালির সঙ্গে একীভূত হয়। র্যালিটি নেতৃত্ব দেন শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা অঞ্চলের সভাপতি ও জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার মৎস্য চাষ শুধু স্থানীয় অর্থনীতি নয়, জাতীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। টেকসই ও পরিকল্পিত মৎস্য চাষ, চাষিদের প্রশিক্ষণ প্রদান, অপদ্রব্যমুক্ত মাছ উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার, হ্যাচারী মালিক কাজী আফসার হোসেন লিটু, বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রবসহ, মৎস্য কর্মকর্তা, চাষি, ব্যবসায়ী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

