
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার তালা উপজেলা ছাত্র শিবির কর্তৃক এপ্লাস প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ আগষ্ট সোমবার তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আযোজন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সভাপত্তিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত রহমান মিলন। সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল ইসলাম, জেলা শিবিরের অর্থ সম্পাদক মতিউর রহমান, জেলা শিবিরের অফিস সম্পাদক নাহিদ হাসান, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ শহিদুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী ও সাবেক জেলা শিবির নেতা জনাব খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম। ছাত্র-ছাত্রীদের পক্ষ্যে বক্তব্য রাখেন তালা বিদে স্কুলের কৃতি ছাত্র মুসফিক আরেফিন পলাশ, ও তালা শহীদ আলী আহম্মদ র্গালস স্কুলের শিক্ষার্থী তাসনিয় তাবাসসুম ওহী। উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন , সেক্রেটারী কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মীর মিল্টন, প্রেস ক্লাবের সভাপতি এমএ হাকিম। অনুষ্ঠান শেষে তালা উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন এপ্লাস প্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদেরকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত সার্টিফিকেট বই,কলম খাতা,ষ্টিকার ক্রেষ্ট সহ বিভিন্ন রকমের উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ তালা সকারী কলেজের শিবির সভাপতি মুরাদুল হক এবং আরও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

