আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
আলোচনা সভা পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভায় স্থলে গিয়ে মিলিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা সাধারণ সম্পাদক আব্দুল গফফার, হ্যাচারী মালিক কাজী আফসার হোসেন লিটু, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসায়ীবৃন্দ । আলোচনা সভা শেষে মৎস্য অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.