আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা জেলা উলামা বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা উলামা বিভাগের উদ্যোগে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা জামায়াত অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম মুকুল। বৈঠকের সভাপতিত্ব করেন জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা উসমান গনি এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা রুহুল আমিন ।
বৈঠকে প্রতিটি উলামা বিভাগের সভাপতি ও সেক্রেটারিসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় বিগত মাসের কার্যক্রম ও রিপোর্ট পর্যালোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জরুরি আলোচনা সম্পন্ন হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.