আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শেরপুরে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৫
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকায় মৃগী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।
রোববার (১৭ আগস্ট) ইউনিয়নের কুঠুরাকান্দা ৪৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লেলুর ঘাট নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।
নিহত কিশোরের নাম আবদুল জলিল (১৬)। সে চলতি বছর এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলো।
এর আগে, শনিবার দুপুর ১টার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে বন্ধুদের সাথে গোছল করতে গিয়ে সে নিখোঁজ হয় জলিল। পরে শেরপুর ও জামালপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইদুল আলম। বলেন, বিষয়টি আমরা জেনেছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.