খুলনায় কৃষি ব্যাংকে চুরি: জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ৩ জন
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৫
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের প্রধান দরজা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রূপসা ঘাট শাখায় এ লুট হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে পুলিশ। আজ (শনিবার, ১৬ আগস্ট) তিনজনকে পুলিশ হেফাজতে নেয়ার পাশাপাশি আলামত সংগ্রহ করেছে পুলিশ।
বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ছয়টি তালা ভেঙে ব্যাংকের ভল্ট থেকে ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ব্যাংক কর্মকর্তা বলছেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) অফিসের কার্যক্রম শেষে ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা রেখে যান। টাকা লুটের ঘটনার খবর পেয়ে শুক্রবার (১৫ আগস্ট) রাতেই ব্যাংকে উপস্থিত হয়ে দেখতে পান রেখে যাওয়া টাকা থেকে মাত্র ১ হাজার ৪২০ টাকা অবশিষ্ট রয়েছে। এ সময় নিরাপত্তা প্রহরী অনুপস্থিত ছিল বলে জানান তিনি।
খুলনা রূপসা ঘাট শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়ার পরে প্রায় ১৬ লাখের মতো টাকা ছিলো। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এখানে আগেই এসেছে। আমি আসার পর দেখি তারা দুইজন সিকিউরিটি গার্ডকে আর সিসিটিভি ফুটেজ নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছেন।’
তবে স্থানীয়দের ধারণা শুক্রবার (১৫ আগস্ট) নির্জনতার সুযোগ নিয়ে দুর্বৃত্ততা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় হতবাক এলাকাবাসী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com