নারায়ণগঞ্জ প্রতিনিধি: সনাতন হিন্দু ধর্মাবলম্বীর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের উদ্যোগে দিবসটি উপলক্ষে শহরের মিশনপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভাটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মঠ’র অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী একনাথানন্দজী মহারাজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছি কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে কাঁধে কাঁধ রেখে জেলার জন্য, মানুষের জন্য, শহরের জন্য সকলের জন্য কাজ করা যায়।আমরা প্রত্যাশা করি এই সাম্প্রদায়িক সম্প্রীতি আগামীতেও বজায় থাকবে। আমরা বিশ্বাস করি যুগে যুগে অত্যাচারী শাসকদের দমনের জন্য দেবতা রূপে শ্রীকৃষ্ণ বার বার এসেছে। সমাজের, মানুষের সংস্কারের জন্য এসেছে শ্রীকৃষ্ণ। আমরা যদি এই উৎসবকে লালন করতে পারি তার যে ইচ্ছে ছিলো তা পালন করতে পারি তাহলে তার আজকের এই জন্মদিনের সার্থকতা পাবে।
তিনি আরও বলেন,আজকে যারা এখানে আছেন সবাইকে অনুরোধ করবো আপনেরা শ্রীকৃষ্ণকে অনুসরণ করে সমাজকে, রাষ্ট্রকে সংস্কার ও উন্নয়নে ও মানব সেবার লক্ষ্যে কাজ করবেন। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতর বন্ধনে আজকে এখানে এসেছি তার জন্য সবাইকে শুভ কামনা জানাচ্ছি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, এই শহরে আমরা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ যারা আছে আমরা সকলেই হাজার বছর ধরে একে অপরের সাথে সৌহার্দের সাথে বসবাস করে আসছি।পৃথিবীর কোথায় কি হলো সেটা আমাদের দেখার বিষয় না।আমরা নারায়ণগঞ্জে সকল হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর শহর গড়ে তুলবো।আমরা সবাই চাই শান্তি তাই নারায়ণগঞ্জে কেউ যদি সহিংসতা করার চেষ্টা করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর’র সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়েত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর আব্দুল জব্বার, এনসিপি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক আহমেদুর রহমান তনু এছাড়াও আরও ছিলেন শ্রী সরোজ কুমার সাহা, শ্রী প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, বাসুদেব চন্দ, গৌতম সাহা, হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী, অমল পোদ্দার, তাপস কর্মকার, বিপ্লব সাহা, দুলাল দাস প্রমূখ।


