
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা: সাতক্ষীরায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে পুরাতন সাতক্ষীরা জেলা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-স়ভাপতি স্বপন কুমার শীল সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জী, জয় মহাপ্রভু সেবক সংঘের জেলা শাখার সভাপতি ডা. সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক ও জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক নিত্যানন্দ আমিন, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সম্পাদক অসীম কুমার দাশ সোনা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিকাশ চন্দ্র দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অমিত কুমার ঘোষ বাপ্পা, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, জেলা মুন্দির সমিতির যুব কমিটির সভাপতি উজ্জ্বল কুমার সাধু,সাধারণ সম্পাদক শ্রীদাম দে’সহ অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা এমন একটা দেশ গড়বো যেখানে সব মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ।

