
মতিউর রহমান, তালা,(সাতক্ষীরা)প্রতিনিধি।
আব্দুল আলিম সভাপতি,তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক ও রেজাউল ইসলাম সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় মৎস্যজীবি দলের সাবেক সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার মৎস্যজীবি দলের সভাপতি ও মাগুরা মহিলা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আরিফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন বি এন পির সার্স কমিটির নেতা গাজী সুলতান আহম্মেদ মোঃ মনিরুল ইসলাম প্রভাষক শেখ আনিসুজ্জামান আনিচ শেখ মহিদুজ্জামান মধূ অমল দত্ত মোঃ আক্তারুজ্জামান আবু রাহয়ান সহ স্হানীয় নেতৃবৃন্দ।
উক্ত সভায় সবার সর্বসম্মতিক্রমে আব্দুল আলিম কে সভাপতি, তৌহিদুর রহমান কে সাধারন সম্পাদক ও রেজাউল ইসলাম কে সাংগাঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।

