সাতক্ষীরার কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরার কলারোয়ায় কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী অফিস অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া পৌর থানা শাখার উদ্যোগে ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা সভাপতি মুঃ জুবায়ের হোসেন।
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, জেলা শিবিরের অফিস সম্পাদক মুঃ নাহিদ হাসান প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন,আমাদেরকে নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।
কাজেই আমরা যদি দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে তাকাওয়ার মানদণ্ডে নিজেদের উন্নিত করতে হবে। তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক শক্তি ও ঈমানি শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com