আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
পাটকেলঘাটায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৫
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা)প্রতিনিধি।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১৫ আগস্ট ) সকাল ৯ টায় পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা উপজেলা পাটকেলঘাটা শাখার উদ্যোগে ১০০ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জোবায়ের হোসেন।
ইসলামী ছাত্রশিবির পাটকেলঘাটা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১( তালা - কলারোয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রুহুল আমিন, বিশিষ্ট ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, অর্থ সম্পাদক মতিউর রহমান। আরো বক্তব্য রাখেন,
পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক আব্দুল মান্নান, সাবেক শিবির নেতা শাহ আলম,কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.