আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে রেজা- গালিব প্যানেলের প্রচারণা
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: আগামী ২৮ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২০২৫ এর নির্বাচনী প্রচারণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের রেজা-গালিব প্যানেল।
১৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বার ভবন ও আদালত প্রাঙ্গণে এ প্যানেল নির্বাচনী প্রচারণা করেন।
নারায়ণগঞ্জ আইনজীবীদের শতভাগ ভোটে বিজয়ী লাভের আশ্বাস প্রকাশ করে নির্বাচনী প্রচারণা করেন এড.রেজাউল করিম রেজা- এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব প্যানেল।
২৮ আগষ্ট নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ২০২৫-২৬ বর্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও জামায়েত ইসলামী কাউন্সিল মনোনীত দুইটি প্যানেলের সাথে এবার জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি পদে এড. রেজাউল করিম খান রেজা এবং সাধারণ সম্পাদক পদে এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব নেতৃত্বে প্যানেলের সিনিয়র সহ সভাপতি পদে এড. সামসুজ্জামান খোকা, সহ সভাপতি পদে এড. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ এড. মো. আব্দুল মোমেন, আপ্যায়ন সম্পাদক পদে এড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক পদে এড. আলী আজম, ক্রীড়া সম্পাদক পদে এড. মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি পদে এড. নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে এড. শেখ মোহাম্মদ গোলাম রসূল রসরু, আইন ও মানবাধিকার পদে এড. মো. হাবিবুর রহমান মাসুম, সদস্য পদে এড. আব্দুল রউফ ও এড. আনোয়ারুল আজিম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.