ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট জনজীবন চরম ভোগান্তিতে
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেতীব্র যানজট জনজীবন চরম ভোগান্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়ছে চলাচল জনসাধারণ । এতে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। সকাল ৮টার দিকে কাঁচপুর থেকে মদনপুর হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত এবং এশিয়ান হাইওয়ে সড়কের গাউসিয়া পর্যন্ত উভয় লেনে গাড়ির গতি থমকে যায়। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও যানজট দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে পুলিশের মতে,সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।ভুক্তভোগী যাত্রী আলী হোসেন মাহমুদ জানান,কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ যেতে তার দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে। গাড়িতে বসা যাত্রী সোনা মিয়া বলেন,“মোগড়াপাড়া যাওয়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কাঁচপুরেই আটকে আছি।” মহাসড়কের ব্যবসায়ী আলী হোসেন জানান,তারাবো থেকে কাঁচপুর আসতে যেখানে সাধারণত ১০-১৫ মিনিট সময় লাগে, সেক্ষেত্রে সেখানে লেগেছে দেড় ঘণ্টারও বেশী।কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন,“গত তিন দিন ধরে সড়ক সংস্কারের বিষয়ে সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও এখনো কাজ শুরু হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সপ্তাহে ২-৩ দিন তীব্র যানযটের সৃষ্টি হয়।
সোনারগাঁয়ের আলোচিত সমালোচিত ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেপ্তার
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান ভূঁইয়া ওরফে লায়ন বাবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে রাজধানীর বনশ্রীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লায়ন বাবুল বারদী ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে সোনারগাঁ থানায় দায়ের করা ইব্রাহিম হত্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো.কাইয়ুম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়,২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বারদী ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী হন। ওই ইউনিয়নে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও কর্মকান্ডে আলোচিত ও সমালোচিত হয়ে উঠেন। ২০২২ সালের ১১ ফেব্রæয়ারী বারদি ইউনিয়নের পাইকপাড়া একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সমালোচিত হন ‘আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অনুমতি নিয়ে বারদীতে আসতে হবে, এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে কারো ফোনে প্রশাসন আসবে না, আমি যদি বলি সুইচ অফ দিজ ইজ অফ।’ লায়ন বাবুলের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। এ ঘটনায় ফারুক নামের এক আওয়ামীলীগ নেতা লায়ন বাবুলের এ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে। দীর্ঘদিন মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন লায়ন বাবুলের বক্তব্যের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৫০০ ধারার অপরাধে প্রাথমিকভাবে সত্যতা পেয়ে তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ জন্য তাকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য পদও হারাতে হয়েছিল।এছাড়াও লায়ন বাহবুবুর রহমান বাবুল ভূঁইয়া ফাউন্ডেশননের উদ্যোগে প্রতি বছর বিনামূল্য চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেন। এ সেবায় ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ চক্ষু চিকিৎসা পেয়েছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com