নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সর্বজনীন করতে চাই- এড.সাখাওয়াত
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলা আইনজীবী সমিতি ২০২৫ এর নির্বাচনী প্রচারণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড.হুমায়ন- এড.আনোয়ার প্যানেলের আইনজীবীরা।
১৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে এবং আদালত প্রাঙ্গণে এ নির্বাচনী প্রচারণা করেন এ প্যানেলের আইনজীবীরা।
আসন্ন ২৮ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দল সমর্থিত এড.হুমায়ন- এড.আনোয়ার প্যানেলের আইনজীবীবৃন্দরা জেলা বার ভবনে নির্বাচনী প্রচারণা চালান।
এসময় নির্বাচনী প্রচারণায় উক্ত প্যানেলকে সমর্থন জানিয়ে প্রচারণায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপর আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন সহ সিনিয়র আইনজীবীরা।
নির্বাচনী প্রচারণা শেষে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই।আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সর্বজনীন করতে চাই।এই নির্বাচনে আমাদের বিপক্ষে যারা দাঁড়াইছে তাদেরকেও আমরা সহযোগিতা করবো যাতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়। আইনজীবী সমিতিকে কলঙ্কমুক্ত করতে চাই কারন গত ১৫ বছর আইনজীবী সমিতিতে যে প্রতিবন্ধকতা ও হুমকি ছিলো, হামলা ছিলো, ভোটাধিকার প্রয়োগে বাঁধা ছিলো সেটা আমরা করতে চাই না।
তিনি আরও বলেন, আমরা চাই আমাদের যারা আইনজীবীরা আছে সবাই মিলেমিশে একটি সুন্দর নির্বাচন করতে চাই।আমাদের মধ্যে দ্বিমত থাকবেই কিন্তু আমরা বিচার বিভাগকে স্বাধীন করতে চাই এবং সকল বিপদ আপদে আমাদের যেই এড.হুমায়ন কবির ও আনোয়ার প্রধান আছে তারা পাশে থাকবে এবং আমরা যারা মুরুব্বিরা আছি আমরাও তাদের পাশে আছি।আমাদের কথা পরিষ্কার এই নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২০২৫ এর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার মনোনীত এড. সরকার হুমায়ুন কবির ও এড. এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ, সদস্য পদে এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৮ আগষ্ট নির্বাচনে এই প্যানেল ছাড়া আইনজীবী ঐক্য পরিষদ থেকে এড.রেজা-এড.গালিব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এড.হাফিজ- এড.মাঈনুদ্দিন এই দুইটি প্যানেলও অংশগ্রহণ করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com