আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরার তালায় সাত ফার্মেসীতে ১৬ হাজার টাকা জরিমানা মেয়াদোত্তীর্ণ ঔষধ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৫
মতিউর রহমান, তালা সাতক্ষীরা:
সাতক্ষীরার তালায় প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদিত ঔষধ রাখার অপরাধে ৭টি ফার্মেসীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ওষুধ পরিদর্শক বাশারত হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা ও সদস্যরা।
জানা গেছে, তালা হাসপাতালের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অপরাধে আবিরন ফার্মেসি, সাবা ফার্মেসি, সাচ্চু ফার্মেসি, তাসা ফার্মেসি, জোহরা ফার্মেসি,নওশাদ ফার্মেসি, মদিনা ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করে। এসময় উদ্ধারকৃত ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপরাধ না করে, সেই লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.