আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিরাজকে ডিসির আর্থিক অনুদান
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ আহত মোঃ সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১৩ আগষ্ট বুধবার দুপুর দেড়টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গত বছরের ২৪'র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফতুল্লার কাশিপুরের মোঃসিরাজুল ইসলাম আহত হয়। তার চিকিৎসার ভার বহন করা পরিবারের কাছে কষ্টসাধ্য হয়ে পড়ে এবং সিরাজুলের স্ত্রীর দুই কিডনি ৫০% বিকল হওয়ায় চিকিৎসা করাতে বিপুল পরিমান অর্থের প্রয়োজন। তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের পক্ষ থেকে স্বামী স্ত্রীর সুচিকিৎসার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.