আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
আইনজীবী সমিতি নির্বাচনের রেজা- গালিব প্যানেলের মনোনয়ন ফরম জমা
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২০২৫-২৬ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত এড.রেজা- গালিব প্যানেলের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
১৩ আগষ্ট বুধবার দুপুর আড়াইটায় আইনজীবী সমিতি নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেবার শেষ দিনে এ ফরম জমা দেন এ প্যানেল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি পদপ্রার্থী এডভোকেট রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব প্যানেলের মনোনয়ন ফরম আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড.আব্দুল বারী ভূঁইয়ার নিকট জমা দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের
রেজা-গালিব প্যানেলের অন্য সদস্য হলেন, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এডভোকেট সামছুজ্জামান খোকা, সহ-সভাপতি প্রার্থী এডভোকেট আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মো. আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী এডভোকেট মো. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক সম্পাদক এডভোকেট শাহ আলম শামীম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট আলী আজম, ক্রীড়া সম্পাদক এডভোকেট শহীদ সারোয়ার, সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে এডভোকেট শাহনাজ পারভীন হীরা, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মনি গাঙ্গুলী এবং সদস্য পদে এডভোকেট আব্দুর রউম মাসুম ও এডভোকেট আনোয়ারুল আজীম।
মনোনয়ন ফরম জমা নেবার সময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার এড.আবু বকর সিদ্দিক, এড.বোরহান উদ্দিন সরকার, এড.আজিজুর রহমান মোল্লা, এড. মোঃমতিউর রহমান মতিন, এড.সুমন মিয়া সহ নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.