আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে হুমায়ন-আনোয়ার প্যানেলের মনোনয়ন জমা
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২৬ এ মনোনয়ন ফরম জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড.সরকার হুমায়ন কবির -এড. আনোয়ার প্রধান প্যানেল।
১৩ আগষ্ট বুধবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন কমিশনারের নিকট জমা দেন।
এসময় মনোনয়ন ফরম জমা দেবার শেষদিনে এসে আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এড.আব্দুল বারী ভূঁইয়ার নিকট জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এড.সরকার হুমায়ন কবির ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড.আনোয়ার প্রধানের প্যালেনের মনোনয়ন ফরম জমা দেন।
এসময় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ এর অন্যান্য নির্বাচন কমিশনার এড.আবু বকর সিদ্দিক, এড.বোরহান উদ্দিন সরকার, এড.আজিজুর রহমান মোল্লা, এড. মোঃমতিউর রহমান মতিন, এড.সুমন মিয়া সহ নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে ভোটারদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক প্রার্থী এড.আনোয়ার প্রধান বলেন, বাংলাদেশের অন্যতম ও ঐতিহ্যবাহী বার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি। ২০২৫-২০২৬ সালের আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৮ আগষ্ট জেলা বারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত এড.সরকার হুমায়ন কবির ও আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড.আনোয়ার প্রধান প্যানেল হয়েছে।আমার বিশ্বাস ও প্রত্যাশা বিগত একটা বছর বারের উন্নয়নে যে কাজ করেছি এবং আইনজীবীদের প্রতি আমাদের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিলো তার প্রতিদান আপনেরা দিবেন। আমার সভাপতি থেকে সাধারণ সদস্য পর্যন্ত প্রত্যেককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, আমি সকল আইনজীবী ভাইদের বলবো সকাল সকাল এসে ভোট দিবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবেন। কেননা বিগত ১৭ টা বছর ফ্যাসিস আওয়ামী লীগের জন্য বারে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং ভোটের পরিবেশ ছিলো না। কিন্তু এবার আপনারা নিশ্চিতে এসে ভোট দিয়ে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীদের।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.