আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
স্বচ্ছ প্রক্রিয়ায় কনস্টেবল নিয়োগে এসপির লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫
শতভাগ স্বচ্ছতার সঙ্গে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ নিশ্চিত করতে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বরগুনা জেলা পুলিশ সুপার।
বুধবার দুপুরে বরগুনা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বরগুনা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
জানা যায়, কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের প্রতারণার ফাঁদে না জড়ানোর জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন। এর আগে পুলিশ সুপারের পক্ষে বরগুনার বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পুলিশ সুপারের পক্ষ থেকে চাকরি প্রার্থী ও অভিভাবকদের প্রতি দেওয়া হয়েছে সচেতন বার্তা।
পুলিশ সুপার বলেন, ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত কনস্টেবল বাছাই ১৮ এপ্রিল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত দিনে পুলিশের নিয়োগে মানুষের মধ্যে ধারণা ছিল ঘুস ছাড়া পুলিশের চাকরি হয় না। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গোপনে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্রের সদস্যরা। প্রতারক চক্র পুলিশের চাকরি পাইয়ে দিতে শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রার্থী ও পরিবারের সদস্যদের থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।
তিনি বলেন, গত বছর বরগুনায় পুলিশ নিয়োগ পরীক্ষায় চাকরির শতভাগ নিশ্চয়তা দিয়ে বেতাগী উপজেলার বাসিন্দা ইব্রাহিম নামে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। এ বছর যাতে নতুন করে আর কোনো প্রতারক চক্রের প্রলোভনের ফাঁদে কেউ না জড়ায় সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে বরগুনা জেলা পুলিশ। এ কারণেই বরগুনার বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা পোস্টের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে। আমি বরগুনায় যতদিন চাকরি করব ততদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.