আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
চানখারপুলে আনাসসহ ৬ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ আগস্ট
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর তিনটার আগে শেষ হয় এ সাক্ষ্যগ্রহণ।
এদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ -এ এখন সাক্ষ্য দেন শহীদ মো. ইয়াকুবের চাচা শহিদ আহম্মেদ। এর আগে সাক্ষ্য দিয়েছেন ইয়াকুবের মা রহিমা আক্তার। এরপর সাক্ষ্য দেন শহীদ ইসমামুল হকের ভাই মো. মহিদুল হক।
এর আগে, গত দু’দিনে শহীদ আনাস ও শহীদ জুনায়েদের বাবা এবং একজন কলেজ শিক্ষকসহ মোট ৩ জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে দেয়া তাদের জবানবন্দিতে।
অপরদিকে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ -এ আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানোসহ ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন থেকে আসামিদের অব্যাহতির আবেদনের ওপর শুনানি চলছে।
এদিন বেলা সাড়ে এগারোটার দিকে শুনানি শুরু হয়। এই দুই মামলায় গ্রেফতার থাকা ১২ জন আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.