আজ রবিবার, মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরা তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মমভাবে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ ওনিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা প্রেসক্লাব (১১আগস্ট) সোমবার বিকাল ৪ টায় তালা উপজেলা ডাক বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুজ্জামান মিঠু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি যুবদল নেতা সাইদুর রহমান সাইদ যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি মোঃ শাহিন আলম দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী সাংবাদিক আক্তারুজ্জামান সাংবাদিক মিলটন সাংবাদিক আযম আলী আলমগীর হোসেন আতাউর রহমান সাংবাদিক মতিউর রহমান সহ আরো অনেকে।এ সময় সাংবাদিকরা বলেন এ হত্যাকান্ড শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয়,এটি মুক্ত গণমাধ্যম ও সত্য প্রকাশের উপর আঘাত, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অন্যায়ও দুর্নীতির বিরুদ্ধে লেখেন, অথচ আজ তাদের কোন নিরাপত্তা নেই।

Exit mobile version