নোয়াখালীতে আগুনে পুড়লো ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৫
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কারখানাসহ ২৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সেবারহাট বাজারের একটি কারখানায় প্রথমে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এতে সেনাবাহিনী ও স্থানীয়রাও সহযোগিতা করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
সেবারহাট বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ ও থাই অ্যালুমিনিয়ামের দোকানসহ বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৩০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com