আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, জেলা প্রতিনিধি :সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি সজীব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, ফরিদা আক্তার বিউটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন ও মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম প্রমুখ।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.