আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় ছাত্রশিবিরের আন্তঃ ওয়ার্ড জুলাই স্মৃতি ফুটবল খেলায় পুরষ্কার বিতরণ
প্রকাশের তারিখঃ ৯ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেছেন,“শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। ছাত্রশিবির সব সময়ই তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সচেষ্ট।”
শনিবার(৯ আগস্ট ) বেলা ১১টা ৩০ মিনিটে, সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার জমকালো ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর এইচআরডি সম্পাদক আল রাজীব এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।
চার দলীয় এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় আলিয়া মাদ্রাসা ও ঘুডডেরডাঙ্গী ওয়ার্ড। এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আলিয়া মাদ্রাসা ওয়ার্ড দল ৩-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়।
উক্ত ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হাফেজ জাবের হোসেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.