আজ
|| || ||
সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে সোনারগাঁও প্রেসক্লাবে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব। ৮ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন,প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন।মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য আনিসুর রহমান,হীরালাল বাদশা,মো.কবির হোসেন,মোহাম্মদ সালাউদ্দিন,কামরুল ইসলাম পাপ্পু,সুমন আল হাসান প্রমুখ।মানববন্ধনে ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন বলেন,সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়,বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন,রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। এধরণের অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.