আজ
|| ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
তারেক রহমানের নির্দেশনায় ছাত্র,জনতা ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে দেশক ফ্যাসিস্ট মুক্ত করেছে: অধ্যাপক রেজাউল করিম
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৫
নাসির উদ্দিন(সোনারগাঁ): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশে যখন ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয় তিনি তখন লন্ডন থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনায় ছাত্র,জনতা ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে দেশ থেকে বিতাড়িত করেন। ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৫আগস্ট দেশ ছেড়ে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যান। তিনি আরো বলেন,আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। গতকাল শুক্রবার বিকেলে সনমান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূতি উদযাপন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও আলোচনা সভায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সনমান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর,ঢাকা জজ আদালতের আইনজিবী শামীমা আক্তার শাম্মী,সোনারগাঁ থানার বিএনপি সহ সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল,যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা,পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন,সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার প্রমুখ। এসময় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীলা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.