সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদকের মায়ের জানাযা সম্পন্ন
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : জুলাইযোদ্ধা ও ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক মোঃ নুরুন্নবীর মায়ের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ আসর মাহমুদপুর ঈদগাহ ময়দানে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার ছেলে মোহাম্মদ নুরুন্নবী নিজে। জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোঃ আল মামুন এবং আলিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মাহমুদুন্নাবী।
প্রসঙ্গত, তিনি কিডনি সমস্যা জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন না এবং সেখানেই বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com