তালার মাটিতে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবে না -অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৫
তালা (সাতক্ষীরা) সংবাদ দাতা: সাতক্ষীরার তালায় জাতীয় মুক্তি দিবস উপলক্ষে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে গনমিছিলটি তালা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তালা ডাকবাংলায় এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা –কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশে চাঁদাবজি সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দেয়নি। আমরা কোনো সন্ত্রসী চাঁদাবাজকে তালার মাটিতে স্থান দেবোনা। আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও আমরা এই সন্ত্রাস ও চাদাবাজের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। এই পর্যন্ত জামায়াতের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো চাদাবাজির প্রমান মিলেনী। সুতরাং তালাকে সুখে শান্তিতে রাখতে হলে আগামী নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক উদ্রিস আলীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা মসজিদ মিশনের সহ-সভাপতি মাওঃ রেজাউল করিম, ঢাকা উত্তরের শিবির নেতা উত্তরের শিবির নেতা সাব্বির আহমেদ, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,তালা উপজেলা ছাত্র শিবির সভাপতি আল জামালুল বান্না প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com