আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৫
সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ প্রচণ্ড শব্দ হয়। যাত্রীবাহী রোজিনা পরিবহনের একটি বাস ও রং বহনকারী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানচালকসহ বাসে থাকা বেশকিছু যাত্রী আহত হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির বাম পাশের একটি চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন ১৫ জনের মতো। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.