বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় শিবিরের বর্ণাঢ্য র্যালি
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৫
সাতক্ষীরা প্রতিনিধি: বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্যে সাতক্ষীরায় র্যালি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সাতক্ষীরা আমতলার গণমুখি মাঠ এলাকা থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
তাঁরা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানে উত্তাল করে তোলে র্যালি। এ সময় তারা ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদানের দাবি জানান এবং ফ্যাসিবাদের বিচার দাবি করেন।
র্যালি পরবর্তী সমাবেশে সাতক্ষীরা শহর সেক্রেটারির মেহেদী হাসানের সঞ্চালনায় এবং শহর সভাপতি মুহা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আমীর জাহিদুল ইসলাম বকুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সংগঠক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিএল গবেষক মোঃ আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম ,ব্যবসা সম্পাদক শামীম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “স্বৈরাচার হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে পালিয়ে গেছে। এখন আবার একটি পক্ষ শিবিরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে কোনো লাভ হবে না, শিবির তার আদর্শের পথেই এগিয়ে যাবে।”
তারা আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো, কিন্তু এখন ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রদান এবং ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু হয়নি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত এসব কার্যক্রম শুরু করতে হবে এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার করতে হবে।”
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com