আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় “৩৬ জুলাই ঐক্য সংসদ” এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০২৫
সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকরা সাতক্ষীরার সকল জুলাই যোদ্ধাদের নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম "৩৬ জুলাই ঐক্য সংসদ" এর আত্মপ্রকাশ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নতুন সংগঠনটির আহবায়কের দায়িত্ব পালন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিএল গবেষক আব্দুর রহিম ও সদস্য সচিবের দায়িত্ব পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,সাতক্ষীরা জেলা শাখার সাবেক সদস্য সচিব সোহায়েল মাহদীন সাদী।
জুলাই সহযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভা সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি।শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইব্রাহিম খলিলুল্লাহ ।
সভায় বক্তব্য রাখেন এসময় বক্তারা বলেন, "৩৬ জুলাই ঐক্য সংসদ' একটি অরাজনৈতিক সংগঠন। তবে এটি শুধু একটি সংগঠনই নয়, একটি চেতনার নাম। বর্তমান প্রজন্মের ভেতরে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। তারা বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংগঠিত হয়। তা এখনো অধরা রয়ে গেছে।
মানুষ অধিকার নিশ্চিত করতে এবং একটি সুন্দর, অগ্রসর, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবে "৩৬ জুলাই ঐক্য সংসদ"।
আলোচনায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানজুড়ে ছিল জুলাই স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.