আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
কারাগারের সামনে কুপিয়ে ছিনতাই চেষ্টা, আটক ১
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে পার্কিং করা একটি কভার্ডভ্যানে ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় চালকের মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় চিনতাইকালী দল।
আহত চালক মো. মোস্তফা মিয়া (৩৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরলাই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
ছিনতাইয়ে অভিযুক্ত হলেন, বাবুরাইল এলাকার শাহীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেনের ছেলে জুয়েল আহমেদ (৩৫)।
আহত চালক মোস্তফা মিয়া জানান, তিনি চট্টগ্রামে একটি গার্মেন্টসের মাল তুলতে যাচ্ছিলেন। সে উদ্দেশ্যে গাড়িটি জেলা কারাগারের পাশে পার্ক করে অপেক্ষা করছিলেন। এসময় একদল ছিনতাইকারী তার কভার্ডভ্যান ঘিরে ফেলে। একজন ছুরি হাতে তাকে গাড়ি থেকে টেনে নামায় এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপরও তারা পিঠ থেকে কোমর পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। চালকের হেলপার আব্দুলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মোস্তফাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং একজন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.