
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।রোববার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিভিন্ন মার্কেট ও বাজারে সর্বসাধারণের মাঝে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর করেন।গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম ইয়াসিন, বৈদ্দ্যেরবাজার ইউপির স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আশিকুর রহমান আশিক,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সহ-সভাপতি আবু ইসলাম, সোনারগাঁও মহিলা কলেজের ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া মীম, সৈয়দ কবির হোসেন,ইঞ্জিনিয়ার আদিব,সজিব আহম্মেদ বাশার,আজমাঈন আহম্মেদ শাকিল, ইমন আহম্মেদ বুলেট প্রমুখ। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। সীমানা পুনঃ নির্ধারণের ফলে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বন্দর উপজেলাকে এ আসনে যুক্ত করার কারণে হিসাব নিকাশ পাল্টে গেছে। তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।
নাসির উদ্দিন সোনারগাঁও প্রতিনিধি
০১৮৫৫৮১১৬৮৫

