আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২ আগস্ট, ২০২৫
সাতক্ষীরা প্রতিনিধি : আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার হাফেজদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ আগস্ট) দুপুরে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশ এর আয়োজনে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের মোয়াল্লেম মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার প্রমুখ। আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে জেলার হাফেজদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে বিনামূল্যে ওমরা হজ্জ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র মক্কা মদিনায় হজ পালন করা হাজী সাহেবগণ ও জেলার বিভিন্ন হাফেজরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.