আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা মেডিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা মেডিকেল কলেজে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ।
শুক্রবার (১ আগস্ট ) বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবু সাঈদ টিম ও রানার্সআপ হয়েছে শহীদ আসিফ টিম।
ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা হওয়ার গৌরব অর্জন করেছেন সৌহার্দ্য (এসএমসি-১৩), ও ম্যান অফ দা টুর্নামেন্ট
হওয়ার গৌরব অর্জন করেছেন শহীদ আবু সাঈদ টিমের ক্যাপ্টেন শাহেদ (এসএমসি-১১)।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম নাঈম (এসএমসি -০৯), বর্তমান চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন(এসএমসি-১০), বর্তমান পরিচালক সাব্বির আহমেদ সাকিব (এসএমসি-১১)।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব এবং এমন আয়োজন সমাজকে ইতিবাচক বার্তা দেয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.