আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ১ আগস্ট, ২০২৫
সোনারগাঁ(সোনারগাঁ)প্রতিনিধি; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়নে লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি প্রার্থী ঘোষণা দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়নে লক্ষ্যে তিনি ধানের শীষে ভোট চেয়ে সকলকে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবু বাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে ও বিভিন্ন ওর্য়ার্ডের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে সাথে ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, সোনারগাঁ থানা সাবেক ছাত্রদল নেতা অধ্যাপক মনিরুল ইসলাম মনির। এসময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী,সুলতান আল মামুন,সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক গাফফার,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মাসুম সিকদার,থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সরকার।এসময় বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী-সংগঠনের নেতাকর্মীগন। আল মুজাহিদ মল্লিক বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে সরাসরি ছিলাম। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়,তাহলে বিপুল ভোটে জয়ী হয়ে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনটি উপহার দিবো। তবে দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় দলের নির্দেশ মোতাবেক কাজ করবো। পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
নাসির উদ্দিন সোনারগাঁও প্রতিনিধি
০১৮৫৫৮১১৬৮৫
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.