আজ
|| ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় কৃষকদের মাঝে সার বিতরণ
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরে (২০২৪-২৫) অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন।
উপজেলার কৃষি অফিসার মনির হোসেন বলেন, ' রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৪৫ জন কৃষককে ৩০কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএমপি, ১৫ কেজি এমওপি,১৫কেজি জিপসাম সার প্রদান করা হয়েছে।’
তিনি আরও জানান , এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.