স্টাফ রিপোর্ট: ৩১ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় তালা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে জুলাই আহত ও নিহত শহীদদের স্মরণে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পূর্ব মুহূর্তে তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে, আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা দীপা রানী সরকার।
তিনি বলেন আল্লাহ মানুষের মন এবং শরীর উভয় সুস্থ থাকে। আমাদের যুব সমাজের প্রবাল মাদকের হাত থেকে রক্ষা পেতে খেলাধুলায় একমাত্র পথ।
ফাইনাল খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলা নায়েবে আমির মোঃ নুরুল হুদা, ডাঃশেখ মাহমুদুল হক।
উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মঈন উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামি তালা উপজেলা আমির মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। তালা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাকিম, তালা ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল – আমিন।
আজকের খেলায় তালা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সরুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে।
খেলা পরিচালনা করছেন সাতক্ষীরা জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য বরুন কুমার সানা, সহকারী রেফারি মোঃ আফজাল হোসেন,সহঃ রেফারি উত্তম বাছাড়। সাবিক অনুষ্ঠান পরিচালনার মহিবুল্লাহ মুহিব,সরদার আব্দুল্লাহ, সাংবাদিক ( তৃতীয় মাত্রা) এস এম মোতাহিরুল হক শাহিন, মোস্তাফিজুর রহমান, মোস্তফা, সাংবাদিক সোহেল,সাংবাদিক ( জনদর্পণ ) মোঃ মতিউর রহমান।
ধারাভাস্যকার ছিলেন সাংবাদিক(সংগ্রাম) কামরুজ্জামান মিঠু ও হাবিবুর রহমান।


